
সাজেকের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা
কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের সার্বিক তত্ত্বাবধানে ন্যানোবেস ফাউন্ডেশন ৭–৯ নভেম্বর রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে তিনদিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প আয়োজন করছে। চিকিৎসার জন্য যাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, সেই স্থানীয় পরিবারগুলোর কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।
যেসব সেবা থাকবে
- সাধারণ চিকিৎসাসেবা
- দাঁতের চিকিৎসাসেবা
- চোখের চিকিৎসাসেবা
- মা ও শিশু স্বাস্থ্যসেবা
- প্রয়োজনীয় ওষুধ বিতরণ
- স্বাস্থ্য সচেতনতা ও পরামর্শ
আপনার এককালীন অনুদান ওষুধ, চিকিৎসা উপকরণ, যাতায়াত, মাঠপর্যায়ের ব্যবস্থাপনা এবং রোগী সহায়তার ব্যয় বহনে ভূমিকা রাখবে।
